আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার বিকাল তিনটায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
 
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) মাযহারুল ইসলাম জানান, বিকাল তিনটার দিকে গরু বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে নরসিংদীতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গরু বোঝাই ট্রাকের তিনজন ঘটনাস্থলেই নিহত হন।
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জনান, লাশগুলো হাইওয়ে পুলিশের হেফাজতে দেয়া হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা গরুর ট্রাকের যাত্রী ছিল বলে জানা গেছে। পুলিশ গাড়ি দুটি আটক করেছে।  নিহত তিনজনের মধ্যে একজন ট্রাকের চালক।