জয়পুরহাটে ১শ ৬০টি ঈদের জামাত অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শুক্রবার জয়পুরহাট জেলায় ১শ ৬০টি ঈদগাহে ঈদুল আযহার নামাজ আদায় করা হয়েছে। নামাজে দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

জেলার গুরুত্বপুর্ণ স্থানগুলোতে “ঈদ মোবারক” লেখা ফেস্টুন ও ব্যানার লাগানো হয়েছে শোভা বর্ধনের জন্য।
প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। জেলার বিশিষ্টজনেরা এখানে নামাজ আদায় করেন। জয়পুরহাট চিনিকল জামে মসজিদে ঈদ উল আযহার দু’টি জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়াও কালেক্টরেট ঈদগাহ ময়দান, কাশিয়াবাড়ী ঈদগাহ ময়দান, তালীমূল ইসলাম একাডেমী ময়দান, তেঘর ঈদগাহ ময়দান ও হাতিল মাংনীপাড়া ঈদগাহ ময়দানে অন্যান্য জামাত সহ জেলার পাঁচ উপজেলাতে ১শ ৬০টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদগাহ মাঠ গুলোকে সাজানো হয় মনোরম করে। 
 
নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তষ্টি লাভের আশায় পশু কোরবানী করেন।