চুয়াডাঙ্গায় ২ যুবকের মৃতদেহ উদ্ধার


চুয়াডাঙ্গার হাট-বোয়ালিয়া গ্রামের ধানক্ষেত থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে মৃতদেহ দু'টি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- হাফিজুর (২২) ও রনি (২০)। তারা দুইজনেই জেলার আলমডাঙ্গা উপজেলার হাট-বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।
 
আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) জানান, মৃতদেহ দু'টি সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।