দিনাজপুরের বিরল উপজেলায় বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে দুই বিজিবি সদস্যসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে
৮ টার দিকে উপজেলার ডুংডুংগী সীমান্তের গোবিন্দপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জাকির হোসেন (১৮) ও মোহাম্মদ সানীকে (২১) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজিবি ও স্থানীয়দের বরাত দিয়ে বিরল থানার ওসি তাপস চন্দ্র পন্ডিত জানান, ঈদ উপলক্ষে গ্রামবাসী গান-বাজনার আয়োজন করে। শুক্রবার রাতে বিজিবি ঐ অনুষ্ঠান বন্ধ করে দেয়। শনিবার সকালে গান-বাজনার জন্য বিজিবির কাছে অনুমতি চইতে যায়। অনুমতি না দেয়ায় বিজিবির ডুংডুংগী ক্যাম্পের সদস্যদের সাথে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ বাধে। এতে পাঁচজন আহত হয়।
পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়েছে বলে জানান তিনি।