ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ধামরাইয়ে আজ শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন।

সকালে ধামরাই ইসলামপুর এলাকায় আরোহী নিয়ে সড়ক পার হবার সময় বাসের ধাক্কায় মারা গেছেন এক রিকশাচালক। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরো ২ জন আরোহী।

অন্যদিকে দুপুরে ধামরাইয়ের কেলিয়ায় দুটি বাসের সংঘর্ষে ১ জন নারীসহ নিহত হয়েছেন ৪ জন। জানা যায়, ঢাকা থেকে ফরিদপুর যাওয়ার পথে বিকাশ পরিবহনের একটি গাড়ির সঙ্গে ঢাকাগামী বাসের সংঘর্ষ ৪ জন নিহত এবং ৫০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে জানা যায়। নিহতদের মধ্যে একজন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা আবুল কালাম আজাদ। তার বাড়ি আলফাডাঙ্গা থানার পবনবেগ গ্রামে। নিহত নারী ও অপর দুইজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।