শৈলকুপায় নারীর লাশ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের পাশে কুমার নদ থেকে অজ্ঞাত এক নারীর মস্তক বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
 
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশেম খান জানান, গ্রামবাসী ওই নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। পরনে সালোয়ার কামিজ আছে।