বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শৈলকুপায় নিহত ১


ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়ায় বাস মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে জনি বিশ্বাস নামে মোটর সাইকেল চালক নিহত হয়েছে। আজ বিকাল ৫টার দিকে ঝিনাইদহ- হাটফাজিলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। সে বারইপাড়া গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের ছেলে।

শৈলকুপা থানার ওসি হাশেম খান জানান, বাসটি হাটফাজিলপুর থেকে ঝিনাইদহে আসছিল। এ সময় শৈলকুপা মুখি মোটর সাইকেলের সাথে  মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটর সাইকেল চুর্ণ বিচুর্ণ হয়ে যায়। মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। পথিমধ্যে সে মারা যায়। পুলিশ বাসটি আটক করেছে। বাস চালক পালিয়ে যায়।