নেদারল্যান্ডে বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের প্রস্তাব

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ১৯৭১ এর ঐতিহাসিক ভাষণের তাৎপর্য আলোচনার উদ্দেশ্যে বাংলাদেশ দূতাবাস, দি হেগ এক আলোচনা সভার আয়োজন করে। কর্মব্যস্ত দিনে আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তাগণ ছাড়াও প্রায় ৩০জন প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। 

৭ মার্চ এর ভাষণের পটভূমি ও মহান মুক্তিযুদ্ধের প্রভাব- শীর্ষক আলোচনায় নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং হল্যান্ড আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ মূল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানের শুরুতেই ৭ মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। অতঃপর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের একটি ভিডিও চিত্র উপস্থিত দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে প্রদর্শন করা হয় এবং পরবর্তীতে উক্ত ভাষণের তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। 

হল্যান্ড আওয়ামী-লীগের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অকুতোভয় নেতৃত্ব, অপরিসীম আত্মত্যাগ, বিচক্ষণ দূরদৃষ্টি, সাহসিকতা, প্রগতিশীল মনোভাব, দেশপ্রেম, মানবিক গুণাবলী প্রভৃতি বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। 

৭ মার্চ এর ভাষণের পটভূমি এবং বাঙালি জাতির মুক্তির আন্দোলনের অবদান নিয়েও তারা বিস্তারিত আলোচনা করেন। নেদারল্যান্ডের দি হেগে প্রথমবারের মতো ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার, যা গত ২১ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে উদ্বোধন করা হয়েছে, তা নির্মাণে দূতাবাসের ভূমিকার জন্যও তারা ধন্যবাদ জ্ঞাপন করেন।   

নেদারল্যান্ডে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ এর ভাষণকে বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত করেন। তিনি অসুস্থ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের-এর আশু রোগমুক্তি কামনা করেন।

ইত্তেফাক/আরকেজি