পবিত্র ঈদুল আজহা উদ্যাপন শেষে যাত্রীদের যাতায়াতের জন্য ১ অক্টোবরের আগাম টিকিট রবিবার বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল নয়টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। বিক্রি হওয়া টিকিট ফেরত নেয়া হবে না।
শনিবার বিক্রি করা হয় ২৯ ও ৩০ সেপ্টেম্বরের আগাম টিকিট।