গাংনীতে ছাত্রীর লাশ উদ্ধার

মেহেরপুরের গাংনীর গাঁড়াবাড়িয়ায় আলপনা আখতার (১৮) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রবিবার সকালের দিকে তার বাড়ির একটি সজিনা গাছ থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
 
আলপনা আখতার গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের আলেহিম হোসেনের মেয়ে ও মেহেরপুর সরকারি মহিলা ডিগ্রী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী।
 
আলপনা আখতারের মা শেফালি খাতুন বলেন, 'শনিবার বিকালের দিকে আলপনার বিয়ে নিয়ে বাড়িতে কথা চলছিল। তার এ বিয়েতে মত ছিল না। এ নিয়ে আমার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। সে ভোরে গাছের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।'
 
আলপনা আখতারের আত্মীয় লাভলু হোসেন জানান, এর আগে তার জরায়ূ নাড়ী অপারেশন করা হয়েছে। অনেকে বলেছে বিয়ে হলে আলপনার বাচ্চা হবে না। বাচ্চা হবে না এমন ভয়ে তিনি বিয়েতে রাজি হতেন না। এরপর তাকে বিয়েতে চাপাচাপি করায় তিনি আত্মহত্যার পথ বেঁছে নিয়েছেন বলে ধারণা করছে পারিবার।
 
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, খবর পাওয়া গেছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।