তাহিরপুর সীমান্তে যাদুকাটা নদীতে ভারতীয় কয়লাসহ ১৯ টি নৌকা আটক আটক করেছে বিজিবি। রবিবার ভোরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতের আধারে চোরাচালানীরা সীমান্তের যাদুকাটা নদী দিয়ে ভারত থেকে কয়লা নিয়ে যাচ্ছিল। এ সময় বিজিবির নায়েব সুবেদার আব্দুল মজিদ নেতৃত্বে একটি টহল দল নৌকাগুলো আটক করেন। আটককৃত কয়লাসহ নৌকাগুলোর আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার টাকা।
এ ব্যাপারে নায়েব সুবেদার আব্দুল মজিদ জানান, চোরাচালানীদের তাড়া করলে তারা পালিয়ে গেলেও ১৯ টি কয়লা বোঝাই নৌকা আটক করতে সক্ষম হয়।