মুজিবনগরে বিজিবি-বিএসএফের শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময় করেছে। ঈদের দিন বেলা ১২টার দিকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিজিবি কোম্পানির দায়িত্বপ্রাপ্ত সুবেদার মেইন পিলার ১০৫-এর কাছে শূন্য রেখা বরাবর বেলতলায় এই শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়ে একে অপরকে নিজ নিজ দেশের মিষ্টি তুলে দেন।
 
শুভেচ্ছা বিনিময়কালে বিজিবির পক্ষে মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবু তাহের এবং বিএসএফ-এর পক্ষে ভারতের ৮১ বিএসএফ ব্যাটালিয়ন কামাড্যান্ট এসবি প্যাঙ্গটয় নেতৃত্ব দেন।