মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধ এখন পর্যটকদের পদভারে মুখরিত। দেশের স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই স্থানে শিকড়ের সন্ধানে মানুষ এসেছে। তারা খুঁজে ফিরছেন মহান একাত্তরকে আর স্বাধীনতা সংগ্রামের সেই অগ্নিঝরা দিনগুলোকে। ঈদের ছুটিতে বেড়াতে মানুষ ভিড় জমাচ্ছে আম্রকাননে। এমন অবস্থা চলবে সপ্তাহব্যাপী।
ঈদের দিন থেকে পর্যটকদের ভিড়ে কেদারগঞ্জ বাজার থেকে মুজিবনগর পযর্ন্ত প্রায় দুই কিলোমিটার প্রধান সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। মুজিবনগর আম্রকাননের স্মৃতিসৌধ এক নজর দেখার জন্য সেখানে যাচ্ছেন পর্যটকরা। তাদের ভিড়ে মুজিবনগর আম্রকানন যেন মিলন মেলায় পরিণত হয়েছে।
পর্যটকদের দৃষ্টি আর্কষনের জন্য অস্থায়ীভাবে আম্রকাননে বসে মনোহারি ও খাবারের দোকানসহ বিভিন দোকান। মুজিবনগরের প্রাকৃতিক সৌন্দর্য, স্মৃতিসৌধ, শোভাবর্ধন, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সম্বলিত বাংলাদেশের মানচিত্র দেখতে ঈদের ছুটিতে এ জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ ও পার্শ্ববর্তী জেলার মানুষ ছুটে আসে এখানে। পর্যটকরা এই মিলন মেলার দৃশ্য স্মৃতি করে রাখতে ভিডিও ধারণ করে। কেউবা তোলে আলোকচিত্র।
পর্যটকরা জানায়, মুজিবনগর ম্মৃতিসৌধে অন্যান্য বছরের তুলনায় এ বছর মানুষের ভিড় বেশি। যানজোটে কষ্ট হলেও মিলন মেলায় সব ভুলে যায় পর্যটকরা।