রায়পুরায় প্রতিপক্ষের হামলায় বাড়ি ভাংচুর

রায়পুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৮টি বসতঘর ভাংচুরসহ ঘরের মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। ঈদের দিন বিকালে চরসুবুদ্ধি ইউনিয়নের চানপুর পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
 
হামলার শিকার মো. আফাজ উদ্দিন জানান, ঈদের দিন বিকালে প্রতিপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার জেরে ওই দিন আনুমানিক রাত সাড়ে ৯ টায় আফাজ উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে ৮ টি ঘর ভাংচুর করে। নগদ টাকা, স্বর্ণালংকারসহ ঘরের মালামাল লুটপাট করে নিয়ে যায়। 
 
পরের দিন এ ঘটনায় রায়পুরায় থানায় একটি মামলা দায়ের করেছে ক্ষতিগ্রস্থ পরিবার।