উখিয়ায় ১৯০ পিস ইয়াবাসহ মোহাম্মদ শরিফ (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি সদস্যরা। রবিবার সকালে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়। শরিফ ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্ধা বলে জানা গেছে।
বিজিবির নায়েব সুবেদার আবু মুসা জানান, এ ব্যাপারে রামু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘুমধুম বিজিবির নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, মিয়ানমার থেকে চোরাই পথে আসা ১১ কার্টুন বিয়ার উদ্ধার করা হয়েছে।