সুয়ারেজের জোড়া গোলে বার্সার জয়

 
মেসির চোট  ও নেইমারের পেনাল্টি ব্যর্থতার পরও সুয়ারেজের জোড়া গোলে লাস পালমাসের বিরুদ্ধে জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার ২-১ ব্যবধানে জয় পায় ক্যাম্প নউয়ের দলটি।
 
ম্যাচের তৃতীয় মিনিটেই চোট পান মেসি। ১০ম মিনিটে তিনি মাঠ ছাড়েন। মেসি বিদায় নিলেও হাল ছাড়েনি বার্সেলোনা। ম্যাচের ২৫তম মিনিটে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। ডান দিক থেকে সের্হিও রবার্তোর ক্রসে লাফিয়ে হেড করে পালমাসের জালে বল পাঠান সুয়ারেস।
 
IMG0
 
৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন নেইমার। সুয়ারেসের ক্রসে সঠিকভাবে পাঁ ছোঁয়াতে ব্যর্থ হন তিনি।
 
মিনিট তিনেক পরে দূরপাল্লার আচমকা শটে সমতা আনার চেষ্টা করেন জোনাথান ভিয়েরা। কিন্তু বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগানের কাছে পরাস্ত হন তিনি। ৪২ মিনিটে আরো একটি সুযোগ হাতছাড়া হয় পালমাসের।
 
দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেস। মেসির বদলি হিসেবে নামা মুনিরের সহায়তায় গোল করেন তিনি।
 
IMG1
 
৬৬তম মিনিটে বার্সেলোনার একটি সুযোগ হাতছাড়া হয়। পেনাল্টির সুযোগ পেয়ে শট নেন নেইমার। বারের ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন এই ফরোয়ার্ড।
 
৮৮তম মিনিটে একটি গোল শোধ করে পারমাস। এরপর আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই নিয়ে ৬ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ১৫।