ভূঞাপুরে গাড়ি চাপায় বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের শিয়ালকোল এলাকায় রবিবার সকালে গাড়ি চাপায় এবাদত আলী নামের (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভারই গ্রামের বাসিন্দা। 
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার ভারই গ্রামের এবাদত আলী সকালে নামাজ শেষে ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের শিয়ালকোল এলাকায় হেটে বাড়ি যাচ্ছিলেন। এমন সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে সড়কের পাশে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।