হোমনার ঘাড়মোড়ায় আবদুল্লাহ (৪) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার রাতে ফতেরকন্দি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সৌদি প্রবাসী মো. জহিরুল ইসলামের ছেলে।
জানা গেছে, শিশু আবদুল্লাহ শনিবার বিকালে বাড়ির পাশে মধুকুপি নদীর পাড়ে শিশুদের সঙ্গে খেলা করছিল। রাত ৮টা বেজে গেলেও সে ঘরে ফিরেনি। পরে তার স্বজনরা অনেক খোঁজখুঁজির পর নদী থেকে তার লাশ উদ্ধার করে।