টাঙ্গাইলের নাগরপুরে অপহরনের চেষ্টাকালে সাত অপহরণকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
এলাকা ও থানা সূত্রে জানা যায়, উপজেলার শ্রীবরটিয়া গ্রামের মো. হাফেজ উদ্দিনের মেয়ে আলহাজ্ব রমজান আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস বৃষ্টি (১৫) কে শনিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে অপহরণের চেষ্টা করে। ভূক্তভোগি পরিবারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে দুটি মোটরসাইকেলসহ ৭ অপহরণকারীকে আটক করে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুর রকিব খান জানান, উপজেলার শ্রীবরটিয়া গ্রামের মো. হাফিজ উদ্দিনের মেয়েকে অপহরণের চেষ্টাকলে জনতা সাতজনকে আটক করে। অপহরণকারীদের থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।