যে কোন মূল্যে ভোলাকে রক্ষা করা হবে : বাণিজ্য মন্ত্রী


বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যে কোন মূল্যে ভোলাকে মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা করা হবে। শনিবার দুপুরে ভোলা সদরে মেঘনার ভাঙ্গন কবলিত ইলিশ ও রাজাপুর ইউনিয়ন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভাঙ্গন রোধে ইতোমধ্যে জিও ব্যাগ এবং জিও টিউব ডাম্পিং করা হয়েছে। নেদারল্যান্ড সরকারের ৬শ’ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেটি পাস হলেই মেঘনার ভাঙ্গন থেকে ভোলাকে স্থায়ীভাবে রক্ষা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, মেঘনার ভয়াবহ ভাঙ্গনে গত ২ মাসে প্রায় ৫ কিলোমিটার এলাকাসহ ৮ শতাধিক ঘরবাড়ি ও কয়েক শত হেক্টর জমি মেঘনা গর্ভে বিলীন হয়েছে। বাসস।