র্যাবের মহাপরিচালক বেনজীর অহমেদ বলেছেন, জঙ্গি দমনে র্যাব প্রিমিয়ার এলিট ফোর্স গঠন করেছে। এদেশকে জঙ্গিদের উর্বর ভূমি হতে দেয়া হবে না। রবিবার সকালে গোপালগঞ্জ শহরের মান্দারতলায় গোপালগঞ্জ ক্লাব লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদ ও জঙ্গিদের কোন স্থান হবে না। বাংলাদেশের মানুষকে সাথে নিয়েই প্রধামন্ত্রীর নেতৃত্বে আমরা জঙ্গি দমন করবে। র্যাবকে আধুনিকায়ন করে আমরা প্রতিনিয়ত এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান, ঢাকা জেলার এসপি হাবিবুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফর রহমান বাচ্চু, পুলিশ ও র্যাবের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।