রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এমপি আশিকুর রহমান আহতের ঘটনায় মাইক অপারেটর রশীদুলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বৈরাতিহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় তেঁতুলিয়া বাজারের মাইক ব্যবসায়ী।
উল্লেখ্য, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান ঈদের জামাতে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার তিনি হাসপাতাল ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বর্তমানে তিনি আশংকামুক্ত বলে জানা যায়।