ঈদে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ছিল : বাণিজ্যমন্ত্রী


অস্ট্রেলিয়া ক্রিকেট দল যে জঙ্গি হামলার আশঙ্কা করেছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,  দেশের মানুষ শান্তিতে ঈদ করেছে। দ্রব্যমূল্য নাগালে ছিল। পিঁয়াজের দাম কিছুটা বেশি ছিল।

রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। প্রসঙ্গ, দুটি  প্রসঙ্গত, টেস্ট  খেলতে অস্ট্রিলিয়া ক্রিকেট দলের  সোমবার বাংলাদেশে  পৌঁছানোর কথা থাকলেও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়ার’ কথা জানিয়ে শনিবার হঠাৎ করেই সফর পিছিয়ে দেওয়ার  ঘোষণা দেয় দেশটির ক্রিকেট বোর্ড।ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ  থেকে বলা হয়, তাদের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি) বাংলাদেশে ভ্রমণে বিষয়ে সতর্কতা জারি করায় সফর পেছানোর এই সিদ্ধান্ত।  গত শুক্রবার ওয়েবসাইটে  দেওয়া ডিএফএটির ওই নোটিসে বলা হয়, জঙ্গিরা বাংলাদেশে অস্ট্রেলিয়ার স্বার্থের ওপর’ আঘাত হানার পরিকল্পনা করছে- এমন নির্ভরযোগ্য তথ্য তাদের হাতে রয়েছে।বাণিজ্যমন্ত্রী বলেন,  দেশে জঙ্গি উত্থানের  কোনো আশংকা নেই। উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটতে পারেনি।

মিনা দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন,  সৌদি আরবে আমাদের দূতাবাস আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মিনায় নিহত ও নিখোঁজ হাজিদের ব্যাপারে খবর নিতে আমাদের দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে।তোফায়েল বলেন, ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।  কোরবানির পশুর অভাব হয়নি। সুতরাং সবকিছু ভালো  গেছে।তিনি দাবি করেন, দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ছিল। শুধু  পেঁয়াজের দাম একটু বেশি ছিল। তাও  শেষ মুহূর্তে  পেঁয়াজের দাম স্বাভাবিক অবস্থায় এনেছি।এ সময় বাংলাদেশের মতো শান্তিপূর্ণ দেশ দক্ষিণ এশিয়ায় আর ক’টি আছে বলেও প্রশ্ন তোলেন মন্ত্রী। ফোকাস বাংলা।