গাজীপুর জেলা আইনজীবী সমিতি

সভাপতিসহ ১৮ পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী

গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০১৯-২০২০ সালের বার্ষিক নির্বাচন বুধবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ২২টি পদের মধ্যে সভাপতিসহ ১৮ পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদকসহ ৪টি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।

নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ীদের মধ্যে রয়েছেন সভাপতি পদে আলহাজ মোঃ খালেদ হোসেন, সহ-সভাপতি এস এম রমিজ উদ্দিন ও এ কে এম শারফুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশিদ পাভেল, কোষাধ্যক্ষ পদে মুহাম্মদ মোরশেদ আলম এবং অন্যান্য পদে ১৩ জন।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত বিজয়ীরা হলেন সাধারণ সম্পাদক মোঃ মনজুর মোর্শেদ প্রিন্স, অডিটর মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী খসরু, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ মাহফুজুল আলম হীরা এবং সদস্য পদে এস এম রাশেদ সানু।