চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে টিটু সেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার বদরুজ মেহের উচ্চ বিদ্যালয় এলাকায় চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে।

বোয়ালখালী থানার ওসি শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।