রায়পুরে ৮ জুয়াড়ি আটক

লক্ষ্মীপুরের রায়পুরে গোপন সংবাদের ভিত্তিতে আট জুয়াড়িকে আটক করেছে ফাঁড়ি থানার পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের জালিয়ারচর গ্রামের জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ বান্ডেল তাস ও জুয়ার নগদ ১৪’শ টাকা জব্দ করে পুলিশ। 
 
গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন- সালাউদ্দিনের ছেলে উজ্জল সরকার (২৩), কাদির হাওলাদারের ছেলে সাহাব উদ্দিন হাওলাদার (৩৫), আবুসাঈদ আঘনের ছেলে সাইফুল আঘন (১৯), আলি আজগর মোল্লার ছেলে দেলোয়ার হোসেন মোল্লা (২০), হারুন গাজীর ছেলে খোকন গাজী (২২) আব্দুর সোবহান আঘনের ছেলে সুফিয়ান আঘন (৩২), আব্দুল মান্নান চৌধুরীর ছেলে কাউছার হোসেন (২২) ও আব্দুল আজিজের ছেলে রিপন। তারা ৮ জনই জালিয়ারচর ও চরজালিয়া গ্রামের বাসিন্দা।
 
হাজিমারা পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) সিরাজ মিয়া বলেন, আটককৃতরা সবাই পেশাদার জুয়াড়ি। তারা বিভিন্ন সময় জুয়ার টাকার জন্য এলাকায় চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়ায়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। ওই মামলা তাদের গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হবে।