বিজিবি সদস্য পরিচয়ে প্রতারক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে কালাম আলী (২৫) নামে বিজিবি সদস্য পরিচয়ে এক প্রতারককে আটক করেছে বিজিবি। রবিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ সীমান্ত ফাঁড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার আড়িয়া ইউপির লালনগর গ্রামের বিশারত আলীর ছেলে।
 
এলাকাবাসী জানায়, কালাম আলী সীমান্ত এলাকায় নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে স্থানীয় লোকজনকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। তার আচরণ সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা রবিবার সন্ধ্যায় তাকে ধরে মুন্সিগঞ্জ সীমান্ত ফাঁড়িতে নিয়ে গেলে সেখানেও তিনি নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেন। এরপর বিজিবির পক্ষ থেকে যাচাই করার পর তিনি প্রতারক বলে প্রমাণিত হয়। এ ব্যাপারে বিজিবি দৌলতপুর থানায় মামলা করেছে।