তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের প্রতিটি ঘরে উন্নয়নের উৎসব পালন করা উচিত। এ দেশের প্রধানমন্ত্রী একদিনে ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং বছরের শুরুতে কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে নজির সৃষ্টি করেন। তাঁর সঠিক নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে তথ্য প্রযুক্তিতে রোল মডেল। এসেছে কৃষি, বিদ্যুত্, শিক্ষা, চিকিত্সাসহ বিভিন্নখাতে অভাবনীয় সাফল্য।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে উপজেলা হলরুমে উপজেলা উন্নয়ন মেলা ২০১৫’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত কুবীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, ডাহিয়া ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন সরদার, ছাতারদীঘি ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ, প্রাক্তন শিক্ষক আ. আজিজ, শিক্ষক আজিজুল হক, অধ্যক্ষ আ. আউয়াল প্রমুখ।