ফেসবুকে ধর্মাবমাননার অভিযোগে গ্রেফতার ১

মাগুরায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় তথ্য প্রযুক্তি আইনে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে দীপু বিশ্বাস নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। 
 
পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরার শালিখার সিংড়ায় দীপু বিশ্বাস (২৩) নামে এক যুবক ফেসবুকে ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হলে পুলিশ তাকে সোমবার গভীর রাতে সিংড়া গ্রামের একটি বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত দীপু সিংড়া গ্রামের বিঞ্চুপদ বিশ্বাসের ছেলে। তিনি কাঠের কাজ করেন।  
 
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।