তালায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপজেলার পাটকেলঘাটা  ওভার ব্রিজের উপর এ দুর্ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূর নাম রাবেয়া বেগম (৫০)। তিনি উপজেলার কুমিরা গ্রামের আমির আলী খাঁর স্ত্রী।
 
স্থানীয়রা জানান, সকালে পাটকেলঘাটা ওভার ব্রিজের উপর সাতক্ষীরাগামী  চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় কুমিরা গ্রামের আমির আলী খাঁর স্ত্রী পথচারী রাবেয়া বেগম গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
 
পাটকেলঘাটা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।