রাজধানীর কল্যাণপুরের একটি বাসা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক নারী গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তানিয়া আকতার (২৪)। মঙ্গলবার দুপুরে মিরপুর মডেল থানা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মিরপুর মডেল থানা পুলিশ জানায়, নিহত তানিয়ার স্বামীর নাম আবুল কালাম আজাদ। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। তার বাড়ি মাদারীপুর সদরের বেপারীপাড়া এলাকায়। তানিয়া আবুল কালাম আজাদের দ্বিতীয় স্ত্রী। তানিয়া তার স্বামীর সঙ্গে কল্যাণপুরের দুই নম্বর সড়কের ২৮ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন। সকালে তানিয়া ঘরের আড়া সঙ্গে রশি দিয়ে ঝুলে গলায় ফাস নিয়ে আত্মহত্যা করে। তিনি ফাঁস ছিড়ে মেঝেতে পড়ে যায়। এ শব্দে বাসার অন্যরা ব্যাপারটি বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দেয়। খবর পেয়ে মিরপুর মডেল থানা পুলিশ দুপুর ১টার দিকে ওই বাড়ির দরজা ভেঙে গলায় রশি পেচানো অবস্থায় তানিয়ার লাশ উদ্ধার করে। এ সময় তার দেড় বছরের শিশু সন্তানও পাশে ছিল। পুলিশ ধারণা করছে, তানিয় আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে মিরপুর মডেল থানা পুলিশ জানিয়েছে।