সুন্দরবনের আমগাছির খাল এলাকায় র্যাব-৮’র সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু সাগর-সৈকত বাহিনীর প্রধান আক্কাস রহিম ওরফে জামাল (২৫) নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১৫ টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে র্যাব। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
র্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর আদনান কবির এ তথ্য নিশ্চিত করেছেন।