বেনাপোলে আওয়ামী লীগ কর্মী খুন

বেনাপোল কাগজপুকুর গ্রামে মঙ্গলবার রাত ৮টার দিকে সামাদ (৪২) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে  দুর্বৃত্তরা। তিনি বেনাপোল পৌরসভার উত্তর কাগজপুকুর গ্রামের নিছার উদ্দিনের ছেলে। 
 
এলাকাবাসী জানায়, সামাদ বেনাপোল পৌর আওয়ামী লীগের কর্মী। তিনি মঙ্গলবার রাত ৮টার দিকে কাগজপুকুর বাজারে তার নিজের পান দোকানে বসে ছিলেন। এমন সময় কয়েকজন লোক তার দোকানে গিয়ে কুপিয়ে পালিয়ে যায়। 
 
বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) খন্দকার শামিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।