কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

কমলগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। এতে এক আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮ টায় মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর-চাতলাপুর চেকপোষ্ট সড়কের কানিহাটি চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগান এলাকা থেকে ফেন্সিডিল সেবন করে একজন আরোহীকে নিয়ে শমশেরনগর ফেরার পথে সড়কের বাঁক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চালক সন্তোষ গোয়ালা (৩০) ও আরোহী মানিক শেখ গুরুতরভাবে আহত হন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্তোষ গোয়ালা মারা যান। আহত মানিক শেখের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 
 
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শমশেরনগর-চাতলাপুর রোডের কানিহাটি চা বাগান এলাকায় ভারতীয় মাদকের বড় আস্তানা রয়েছে বলে জানা গেছে।