নওগাঁর মান্দায় ট্রাক্টরের চাপায় বুধবার সকালে মো. বাপ্পী (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আরও দুইজন আহত হয়েছেন। নিহত বাপ্পী উপজেলার ভালাইন গ্রামের বায়েজিত হোসেনের ছেলে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, ভালাইন গ্রাম থেকে সকাল ৯ টার দিকে একটি মটরসাইকেল যোগে ৩জন মান্দা সদরে যাচ্ছিলেন। এমন সময় গ্রামের মধ্যে রাস্তায় একটি ট্রাক্টর তাদের চাপা দিলে মো. বাপ্পীসহ সবাই গুরুত্বর আহত হন। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পীকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার পর সংবাদ পেয়ে ট্রাক্টরটিকে থানায় নেয়া হয়েছে। তবে ট্রাক্টরের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।