কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ১ অক্টোবর

 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির জন্য আবেদন জমা ১ অক্টোবর  থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. মজিবুর রহমান মজুমদার জানান, ২০ অক্টোবর পর্যন্ত আবেদন জমা নেয়া হবে।
 
তিনি বলেন, এ বছর স্নাতকের ১৯টি বিভাগে মোট ১০১০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এসব বিভাগে ভর্তি পরীক্ষা আগামী ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুরা আগামী ১ অক্টোবর  থেকে ২০ অক্টোবর পর্যন্ত  টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষার স্থান ও আসন বিন্যাসসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cou.ac.bd) থেকে জানা যাবে। ফোকাস বাংলা।