যুদ্ধাপরাধ মামলায় পটুয়াখালীর ৫ জন কারাগারে

মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।
 
আসামিরা হলেন- মো. এছহাক সিকদার, আব্দুল গনি, মো. আউয়াল, মো. আব্দুস সাত্তার প্যাদা এবং সোলায়মান মৃধা।
 
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ।
 
মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমার দেয়ার জন্য আগামী ১ ডিসেম্বর দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা ও ১৭ জনকে ধর্ষণের অভিযোগ রয়েছে।