জয় পেয়েছে পিএসজি,জুভেন্টাস

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে জয়ের ধারা ধরে রেখেছে জুভেন্টাস ও প্যারিস সেইন্ট জার্মেই । এদিকে এগিয়ে গিয়েও হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বুধবার রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্প্যানিশ ক্লাব সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে ইতালির চ্যাম্পিয়ন জুভেন্টাস। শাখতার দোনেৎস্ককে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি।  দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে জুভেন্টাস। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সেভিয়া।  
 
IMG0


অন্যদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে শাখতার দোনেৎস্কের মাঠে পিএসজির আক্রমণভাগের তারকা জাতান ইব্রাহিমোভিচ, এডিনসন কাভানি, অ্যাঙ্গেল ডি মারিয়ারা গোল না পেলেও বড় জয়ই পেয়েছে দলটি।   ‘এ’ গ্রুপে রিয়াল মাদ্রিদ ও পিএসজি- দুই দলেরই সংগ্রহ ৬ পয়েন্ট করে। তবে গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে রিয়াল আর পিএসজির অবস্থান দ্বিতীয়। বুধবার রাতে পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরেছে চ্যাম্পিয়নস লিগের ২০১৩-১৪ মৌসুমের রানার্সআপ অ্যাটলেটিকো।
 
 
দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে বেনফিকা। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো। দিনের অন্যান্য ম্যাচে পিএসভি আইন্দহোভেনকে ৩-২ গোলে হারিয়েছে সিএসকেএ মস্কো। আস্তানা-গালাতাসারে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।গোল ডটকম