ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে ভাতিজার হাতে চাচি খুন হয়েছেন। বৃহস্পতিবার সকালে কুড়িঘর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সকালে আক্তার ও সান্টু মিলে তাদের চাচি নিলুফা বেগম (৪৫) কে লাঠি দিয়ে পেটালে তিনি মারা যান। তারা কুড়িঘর গ্রামের কাশেম মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।
অপরদিকে গত ২৭ সেপ্টেম্বর উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে তুচ্ছ ঘটনায় একই পরিবারের দুই পক্ষের সংঘর্ষে মোমিন নামে একজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় ওই খুনের মামলার প্রধান আসামি মোহন মিয়ার ছেলে আবদুল বাতেন (৩৫) কে ঢাকায় পাঠানো হলে বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান।
নবীনগর থানার অফিসার্স ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।'