কুমিল্লার নাঙ্গলকোটে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অষ্টগ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়. উপজেলার অষ্টগ্রামের জয়নাল আবেদীনের দুই মেয়ে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুরে দুই খালাতো বোন সামিয়া আক্তার (৭) এবং ফারিয়া আক্তার(৮) পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। ফারিয়া উপজেলার আলিয়ারা গ্রামে জিয়াউল হকের মেয়ে এবং সামিয়া সেনবাগ উপজেলার নন্দির পাড়া গ্রামের সালাহ উদ্দিনের মেয়ে।