সিরাজগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

 
সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে বগুড়াগামী শ্যামলী পরিবহনের বাসটি বিকাল তিনটার দিকে ঢাকা-বগুড়া মহামড়কের রায়গঞ্জের গদাইপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের দুই যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ১০ জন।
 

তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।