জেলা জামায়াতের আমীর গ্রেফতার

 
বৃহস্পতিবার রাত ৯টায় ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক মো. জসিম উদ্দিন কে ফুলবাড়ীয়া মেইন রোডস্থ নিজ বাস ভবন থেকে ফুলবাড়ীয়া থানা পুলিশ  গ্রেফতার করে।
 
থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় পুলিশের কাজে বাধা ও নাশকতা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত।