নওগাঁয় ট্রলি থেকে খাবার বস্তা পড়ে বৃদ্ধার মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে শুক্রবার সকালে ট্রলি থেকে খাবারের বস্তা পড়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আমেনা বেগম উপজেলা ঘোষপাড়া (কাজিপাড়ার) মৃত মোসেলম পেয়াদারের স্ত্রী।
 
আত্রাই থানার ওসি আব্দুল্লা-আল মাউসুদ চৌধুরী জানান, আজ রাজশাহীর বাগমারা উপজেলার ভবনীগঞ্জ বাজার থেকে একটি ট্রলি মুরগীর খাদ্যের বস্তা নিয়ে আত্রাই উপজেলার দিকে আসছিল। সকাল ৯টার দিকে  কাজিপাড়ায় আমেনা বেগমের বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় ট্রলি থেকে একটি বস্তা আমেনা বেগমের শরীরের ওপর পড়লে ঘটনাস্থালেই তিনি মারা যান। ঘটনার পর ট্রলিটি রেখে চালক ও হেলপার পালিয়ে যান। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।