নড়াইলের নড়াগাতিতে ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি লতিফকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি শটগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। লতিফ কান্দুরী গ্রামের মোকাররম হোসেনের ছেলে।
নড়াগাতি থানার ওসি আব্দুল জলিল জানান, গ্রেফতারকৃত লতিফ একজন পেশাদার ডাকাত ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে।