মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সদর উপজেলা দশকানী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ার (৩০) ও সনি (২৪)।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. ইউনুচ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে অভিযান শুরু করে পুলিশ। পরে তাদের আটক করা হয়। এ সময় আনোয়ারের কোমড় থেকে বিদেশি পিস্তলসহ এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে আনোয়ারের সহযোগী সানিকেও পুলিশ গ্রেফতার করে। তিনি আরও বলেন, 'আনোয়ার এই এলাকায় দর্জির ঘর দেয়ার কথা বলে বাসা ভাড়া নেয়। কিন্ত দর্জি কাজের আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। তিনি এই এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে।