সুনামগঞ্জের হাওর অঞ্চল ধর্মপাশা উপজেলায় পুকুরে ডুবে হামিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। হামিম সেলবরষ ইউনিয়নের লতিফপুর গ্রামের বাদল মিয়ার ছেলে।
শক্রবার মাটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল নয়টায় হামিম বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। বাড়ির লোকজন হামিমের অনুপস্থিতি টের পেয়ে তাকে খুঁজতে থাকে। পরে সকাল ১০টায় বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের হামিমকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।