ঝিনাইদহ সদর পৌর এলাকার গিলাবাড়িয়া নামক স্থানে স্যালো ইঞ্জিন চালিত (লাটাহাম্বা) মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফিরোজ আহমেদ (৪৫) নামে এক পাট ব্যবসায়ী নিহত হয়েছেন।
জানা গেছে, শুক্রবার দুপুর দুইটার দিকে গিলাবাড়িয়ায় ওই মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত ফিরোজ আহমেদকে স্থানীয়রা উদ্ধার করে সদর হসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জেলার হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামের গনজের আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।