সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে মামলা নিয়ে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে নামাজ শেষে বাড়ি ফেরার পথে গ্রামের শফিক মেম্বার পক্ষের লোকজন জিয়াউদ্দিন পক্ষের ওপর এ হামলা চালায়।
প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত জিয়াউদ্দিনকে (৫০) সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করানো হয়েছে। দিলোয়ার, নাজমুল, মোশাররফ, গিয়াসউদ্দিন, মুজিবুর, মমতাজ, জয়মালা ও কল্পনাসহ বাকি আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বাহাদুরপুর গ্রামের শফিক মেম্বার ও জিয়াউদ্দিনের মধ্যে মামলা সংক্রান্ত বিরোধ চলছিল। শুক্রবার বিকালে নামাজের পর এর জের ধরে জিয়াউদ্দিন পক্ষের লোকজনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় শফিক মেম্বার পক্ষের লোকজন। এতে জিয়াউদ্দিন পক্ষের ১০ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।