চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার বিকাল পাঁচটা ২৯মিনিটে ভূমিকম্প হয় বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। তাত্ক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪। ঢাকা থেকে ৩৩২ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে মিয়ানমারে এই ভূমিকম্পের উত্পত্তিস্থল।