ইলিশ ধরায় চট্টগ্রামে ১৬১ জেলেকে কারাদণ্ড

প্রজনন মৌসুমে ইলিশ শিকার করায় ১৬১ জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন এ দণ্ডাদেশ দেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে ১৮০ জেলেকে আটক করে কোস্টগার্ড। এরমধ্যে ১৬১ জনকে এ দণ্ডাদেশ দেয়া হয়।  

তামিম আল ইয়ামিন জানান, মৎস রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী ১৬১ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে। জেলেদের কারাগারে পাঠানো হয়েছে। মাছগুলো নগরীর বিভিন্ন এতিমখানায় বন্টন করা হয়েছে। ট্রলারগুলো মেরিন ফিশারিজ সার্ভেল্যান্স চেকপোস্টে রাখা হয়েছে। তিনি বলেন, ‘ইলিশ দেশের জাতীয় সম্পদ। দেশের এই সম্পদ রক্ষার্থে জেলা প্রশাসন সবসময় তৎপর। ইলিশ মাছের প্রজনন মৌসুমের পুরো সময় জুড়ে এই অভিযান অব্যহত থাকবে। মা ইলিশ রক্ষায় ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন ও বেচাকেনা নিষিদ্ধ করেছে সরকার। ফোকাস বাংলা।